সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

থানা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাব আগুনে পুড়ে গেছে। ছবি : কালবেলা
এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ের আসবাব আগুনে পুড়ে গেছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে কয়েকটি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। শনিবার (২৮ অক্টোবর) রাতের কোনো একসময়ে ঘটনাটি ঘটে।

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগার আলী মাস্টার বলেন, ‘বিএনপির হরতালবিরোধী শান্তি সমাবেশ সফল করতে রোববার (২৯ অক্টোবর) সকালে দলীয় অফিসে গিয়ে দেখি আমার কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতের কোনো সময় পূর্ব পাশের জানালা ভেঙে দুর্বৃত্তরা রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন ধরিয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর নিন্দা ও দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

অপরদিকে এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, ‘আমরা দলীয় কার্যালয় পরিদর্শন করে দেখেছি কয়েকটি আসবাবপত্র দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

মহাজীবনের যাত্রাপথ

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১০

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১১

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

১২

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৬

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৭

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৮

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৯

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

২০
X