সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-বিএনপির হরতালের ডিউটি শেষে বাসায় ফেরা হলো না পুলিশ সদস্যের

এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই বুরহান উদ্দিন। ছবি : সংগৃহীত
এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির এএসআই বুরহান উদ্দিন। ছবি : সংগৃহীত

সিলেটে জামায়াত-বিএনপির ঢাকা সকাল-সন্ধ্যা হরতালের ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এয়ারপোর্ট থানা পুলিশের এএসআই বোরহান উদ্দিন।

রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়ি সামনে পিকআপভ্যানের চাপায় তিনি নিহত হন।

নিহত পুলিশ সদস্য বুরহান উদ্দিন এয়ারপোর্ট থানার আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুরহান উদ্দিন গোয়াইনঘাট উপজেলার তোয়াখুল ইউনিয়নের কান্দি গ্রামের হাজী হযরত উল্লার ছেলে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজাহার আলী শেখ কালবেলাকে জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বোরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বোরহান নিহত হন। পুলিশ পিকআপভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

এদিকে ওই পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দীর্ঘদিনের সহকর্মী আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান কালবেলাকে বলেন, দীর্ঘ দিন বোরহান আমার সঙ্গে কাজ করেছেন। তিনি তার কাজকে খুব মূল্যায়ন করতেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার সহকর্মী বোরহানের অভাব পূরণ হবে না।

ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরির্দশন করেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজাহার আলী শেখ, ট্রাফিকের ডিসি মাহফুজ, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার মাঈন উদ্দিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X