ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ঝটিকা মিছিল অগ্নিসংযোগ-ভাঙচুর

ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা টানা তিন দিন অবরোধের প্রথম দিনে পাবনার ঈশ্বরদীতে ঝটিকা মিছিল থেকে অগ্নিসংযোগ ও অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ছয়টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পথচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে ২০ থেকে ২৫ জন যুবক হাতে লাঠি ধারালো অস্ত্রসহ রেলগেট এলাকায় এসে অবরোধের স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ বেশ কয়েকজন আওয়ামী নেতার টাঙানো শুভেচ্ছাসংবলিত কাঠের ব্যানার-পোস্টারে আগুনে পুড়িয়ে দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয়। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান ছুটে এলে অবরোধকারীরা রেলগেট হয়ে বাজারের দিকে চলে যায়।

একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজি এবং অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। অপরদিকে দাশুড়িয়ায় জামায়াতে ইসলামী ও নতুন হাট গোলচত্বরে হাবিব সমর্থিত বিএনপির নেতাকর্মীরা আলাদা আলাদা বিক্ষোভ মিছিল বের করে। এদিকে অবরোধের মধ্যেও সকালে ঈশ্বরদী ইপিজেডেবহনকারী যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সকালে ট্রেন চলাচল করেছে। তবে শহরে দূরপাল্লার বাস-ট্রাকসহ ভারী যানবাহন বন্ধ রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো 

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১০

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১১

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১২

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৩

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৫

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৬

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৭

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৮

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৯

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

২০
X