কসবা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১০:২৩ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন : আইনমন্ত্রী 

কসবা উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা
কসবা উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা

দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের ক্ষতি করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালিযুক্ত হয়ে এসব কথা বলেন আনিসুল হক।

এ সময় আইনমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কারও কারও সহ্য হচ্ছে না। তারা নানাভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করছে এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে সব মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।

আনিসুল হক আরও বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় এসেছিল খুনি মুস্তাক ও তার দোসর জিয়াউর রহমান। তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, যারা আলবদর রাজাকার ছিল তাদের প্রতিষ্ঠিত করেছে এবং গোলাম আজমের মতো যুদ্ধাপরাধীকে তারা বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে।

কসবা পৌর মেয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুস্তম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, জেলা পরিষদ মহিলা সদস্য প্রভাষক রোমানুল ফেরদৌসী, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন যুগ্ম আহ্বায়ক কাজী মানিক। অনুষ্ঠানে কসবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X