চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়ি ভাঙচুরের ঘোষণা গুজব

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ি। ছবি : সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়ি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘোষণাটি গুজব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক প্লাটফর্মে হামলার ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংঘটিত হওয়ার কথা। এরপর থেকে চট্টগ্রাম নগরের চশমা হিল ও ষোলশহর রেলস্টেশন এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে।

তবে পুলিশ বলেছে এ ঘোষণা গুজব। পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান কালবেলাকে বলেন, নওফেল ও রনির বাড়ি ভাঙচুরের ঘোষণা গুজব। আমরা ঘটনাস্থলে টিম মোতায়েন করেছি। সেখানে সবকিছুই স্বাভাবিক রয়েছে।

এদিকে, চশমা হিল এলাকায় নওফেল পরিবারের বাসভবনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায়। হামলার শঙ্কায় সেখানে অনেক বাসিন্দাই সকাল থেকেই বাড়ির আশপাশে অবস্থান নিতে শুরু করেন। তবে দুপুর ৩টা পর্যন্ত হামলার কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে নুরুল আজিম রনি ওই পোস্টের এক কমেন্টে লিখেছেন, সারা বাংলাদেশে প্রথমে কারও ঘর ভাঙচুর করলে সেটা আমারই ঘর। তারিখটা হচ্ছে ১৬ জুলাই। এরপরেও তোদের খায়েশ মিটে নাই। যা বাকি আছে ভেঙে ফেল। তবে মনে রাখিস আমি ফিরবই, আমরা ফিরবই। তবে এলাকাবাসীর রোষানলে কেউ মরে গেলে আমি দায়ী না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১০

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১১

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১২

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৩

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৪

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১৬

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১৭

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৯

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X