লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশ দেখেই পালাল অবরোধকারীরা

লক্ষ্মীপুর শহরে ঝটিকা মিছিল করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর শহরে ঝটিকা মিছিল করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা চালায় দলটির নেতাকর্মীরা। তবে পুলিশ দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অবরোধকারীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে লক্ষ্মীপুরের ইটেরপোল, ভবানীগঞ্জ ও ঢাকা-ভোলা-বরিশাল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে অবরোধের তৃতীয় দিন লক্ষ্মীপুরে জেলার সব সড়কে ছোট ও মাঝারি ধরনের যানবাহন সিএনজিচলিত অটোরিকশা, পিকআপভ্যান, রিকশাসহ বিভিন্ন যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কগুলোতে ট্রাক, কাভার্ডভ্যানসহ মালবাহী যান চলাচল আগের মতোই রয়েছে। তবে লক্ষ্মীপুরের বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

জেলা শহরসহ বিভিন্ন বাজারে দোকানপাট ‍ও ব্যবসা প্রতিষ্ঠান যথারীতি খোলা রায়েছে। জনজীবনে কর্মব্যস্ততা স্বাভাবিক পরিলক্ষিত হয়েছে। লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট ঘাট থেকে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে যাত্রীবাহী লঞ্চ-স্টিমার ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌরুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা অন্য দিনের চেয়ে তুলনামূলক কম দেখা গেছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহড়া দিচ্ছেন।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) হাসান মাহামুদ স্বপন বলেন, বিচ্ছিন্ন পিকেটিংয়ে সড়কে অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। সড়কগুলো এখন পিকেটারমুক্ত। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১০

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১১

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১২

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৩

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৪

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৫

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৭

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৮

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৯

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X