শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে আগুনে পুড়ল চাটাইয়ের গোডাউন

আগুনে পড়ল চাটাইয়ের গোডাউন। ছবি : কালবেলা
আগুনে পড়ল চাটাইয়ের গোডাউন। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে আগুনে পুড়ে গেছে একটি চাটাইয়ের গোডাউন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা মোড়ে মহব্বত আলী চৌধুরী সবুরের একটি টিনশেড গোডাউন রয়েছে। স্থানীয় তিন চাটাই ব্যবসায়ী আবুল কালাম, সুরুজ আলী ও রইছ উদ্দিন ওই গোডাউনটি ভাড়া নিয়ে চাটাই রাখতো।

বৃহস্পতিবার ভোরে ওই গোডাউনে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গোডাউনের পাশের পুকুর থেকে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে গৌরীপুর ফায়ার সার্ভিস টিম এসে যোগ দিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গোডাউনে আগুন দেখার পরপরই ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। কিন্তু তারা অনেক দেরিতে ঘটনাস্থলে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

চাটাই ব্যবসায়ী রইছ উদ্দিন বলেন, ওই গোডাউনে আমাদের তিন ব্যবসায়ীর ছয় হাজার পিস চাটাই ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। পুুড়ে যাওয়া চাটাইয়ের দাম সাড়ে ছয় লাখ টাকা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মহব্বত আলী চৌধুরীর ছেলে আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, আমাদের গোডাউনটি চাটাই ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া ছিল। গোডাউনসহ চাটাই পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকার মতো। এটা নাশকতা নাকি দুর্ঘটনা বলতে পারছি না।

গৌরীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার মো. শাহজাদা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্তদের থেকে পাওয়া তথ্যমতে গোডাউন ও চাটাইসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ টাকা। তবে আগুনের সূত্রপাতের কারণ বলতে পারছি না।

তিনি আরও বলেন, দেশের চলমান অবরোধ পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশনা ছিল পুলিশ প্রটোকল ছাড়া আমরা যেন দুর্ঘটনাস্থলে না যাই। তাই আমাদের ঘটনাস্থলে পৌঁছাতে একটু দেরি হয়েছে।

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অগ্নিকান্ডের ঘটনা নাশকতা নয়, এটা একটি দুর্ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

১০

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

১১

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

১২

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

১৩

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

১৪

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

১৫

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

১৬

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

১৭

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৮

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

১৯

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

২০
X