বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:০১ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:০২ এএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ হাট-বাজারগুলোতেও লাগামহীন সবজির দাম

টাঙ্গাইলের ভূঞাপুর বাজারের একটি সবজির দোকান। ছবি : কালবেলা
টাঙ্গাইলের ভূঞাপুর বাজারের একটি সবজির দোকান। ছবি : কালবেলা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট-বাজারগুলোতে প্রশাসনিক কোনো তদারকি না থাকায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও লাগামহীন সবজির দাম। প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। মুলার আটি, ডাটা শাক, কাঁচা পেঁপে ছিল সবচেয়ে কম দাম, সেটিও শনিবার পর্যন্ত অর্ধশত পূরণ করেছে। এখন সব রকম শাক-সবজির দাম উর্ধ্বমুখি।

শনিবার (৪ নবেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, আলু ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, মান ও সাইজ অনুপাতে লাউ ৭০-৮০ টাকা, জালি ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা। যা গেল সপ্তাহের চেয়ে বেশি।

এ ছাড়াও নতুন সবজি হিসেবে মুলা ৪০ টাকা আটি, কচুর মুখি প্রতি কেজি ৮০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, পাট শাক আটি ২০-৩০ টাকা, লাল শাক ৩০-৪০ টাকা আটি বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে দোকানের তুলনায় গ্রাম বাংলার হাট বাজারে, ফুটপাতের দোকানগুলোতেও একই দাম থাকায় ক্রেতারা হাটে এসে বিভিন্ন শাক-সবজির দোকানে এপাশ ওপাশ করছে, শেষে কোনো রকম একটি মূলার আটি নিয়েই ঘরে ফিরছে নিম্ন আয়ের মানুষ।

প্রতি কেজি কাঁচা মরিচ এখন ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ প্রচুর থাকলেও কমছে না দাম। দেশি পেঁয়াজ ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে একটু নিম্নমানেরটা ১৩০-১৩৫ টাকা। ভারতীয় পেঁয়াজও বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

এভাবে গত কয়েক দিন ধরে বেড়োই চলেছে আলু, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সবজির দাম। বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১০

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১১

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১২

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৪

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৫

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৬

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৭

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৮

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৯

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

২০
X