কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্বরত অবস্থায় কুলাউড়ায় পুলিশ সদস্যের মৃত্যু

পুলিশ সদস্য শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
পুলিশ সদস্য শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া থানায় দায়িত্ব পালনরত অবস্থায় শফিকুল ইসলাম (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। পুলিশ সদস্য শফিকুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার মাইজখাড়ায়। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সিদ্দিকীর ছেলে। পারিবারিক জীবনে তার স্ত্রী ছাড়াও ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, সোমবার বিকেল ৪টায় পুলিশ কনস্টেবল শফিকুল থানায় প্রহরীর দায়িত্বে ছিলেন। ওই সময় আকস্মিকভাবে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, পুলিশ সদস্য শফিকুলের আকস্মিক মৃত্যুতে কুলাউড়া থানা-পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ডা. মোহনা আক্তার বলেন, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, শাসকষ্ট নিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে অসুস্থ পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার শরীরে অক্সিজেন লেভেল কম ছিল। পরে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি কুলাউড়া থানায় কনস্টেবল পদে যোগদান করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১০

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১১

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১২

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৬

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৭

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৮

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৯

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

২০
X