সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বড় দুর্ঘটনা থেকে রক্ষা : সিলেট-তামাবিল সড়কে পাইপ ফেটে গ্যাস উদ্‌গীরণ

এক্সেভেটরের আঘাতে সিলেট-তামাবিল সড়কে গ্যাস সঞ্চালনের পাইপ ফেটে যায়। ছবি : কালবেলা
এক্সেভেটরের আঘাতে সিলেট-তামাবিল সড়কে গ্যাস সঞ্চালনের পাইপ ফেটে যায়। ছবি : কালবেলা

সিলেটে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মেজরটিলা বাজার ও এর আশপাশের আবাসিক এলাকা। পানির লাইনে কাজ করার সময় গ্যাসলাইনের পাইপ ফেটে গেলে এ দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ সময় সিলেট-তামাবিল সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়।

সোমবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মহানগরের মেজরটিলায় রাস্তার পাশে সিলেট সিটি করপোরেশনের পানির লাইনে কাজ করার সময় গ্যাস সঞ্চালনের পাইপে এক্সেভেটরের আঘাত লাগলে পাইপ ফেটে প্রবল বেগে গ্যাস বের হওয়ায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

সিসিকের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেজরটিলা বাজারে পানির পাইপ স্থাপনের কাজ করা হচ্ছে। বিকেল সোয়া ৩টার দিকে মাটিকাটা মেশিনের (এক্সেভেটর) আঘাতে গ্যাসের পাইপ ফেটে গিয়ে প্রবল বেগে গ্যাস বের হতে থাকে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে এসে বাঁশ দিয়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে পৌনে ৫টার দিকে পাইপের গ্যাস সঞ্চালন বন্ধ করা হয়।

এদিকে, ঘটনাস্থলে আসা জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) ডিজিএম আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X