কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান তিতাসের 

পুরোনো ছবি
পুরোনো ছবি

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংস্থাটির জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে সাভার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি শিল্প, ০৩টি ক্যাপটিভ ও ৭২৫টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এতে আরও বলা হয় সেপ্টেম্বর- ২০২৪ হতে ১৩ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১০৪টি শিল্প, ৬১টি বাণিজ্যিক ও ৭৯৮৮টি আবাসিকসহ মোট ৮,১৫৩টি অবৈধ গ্যাস সংযোগ ও ২২,২০২টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৫৮,৪৯,০৬৯ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ২৬.৬০ লাখ টাকা। এ ছাড়া, ওই অভিযানসমূহে ৪৯ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X