কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে আগুনে পুড়ল ৪ ঘর

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চকমল বর্মন নামে এক দিনমজুরের বাড়িতে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দিনমজুর চকমল বর্মনের বাড়িতে আকস্মিক আগুন লাগে। মুহূর্তেই এ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই চারটি ঘরের আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়।

কান্না জড়িত কণ্ঠে দিনমজুর চকমল বলেন, আমার সব শেষ হয়ে গেল। অনেক কষ্টে ঘরগুলো বানিয়েছিলাম। বাড়িতে হঠাৎ আগুন লেগে আমার সব শেষ করে দিল।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালীগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন লাগার সূত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১০

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১১

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১২

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৩

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৪

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৫

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৬

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৭

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৮

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

২০
X