সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রংপুর ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৩:২২ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফের খুলছে শ্যামপুর সুগার মিল

রংপুর
শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ছবি : কালবেলা
শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ছবি : কালবেলা

রংপুরের একমাত্র ভারী শিল্প কারখানা শ্যামপুর সুগার মিলের কার্যক্রম বন্ধ থাকার পর ফের চালু হতে যাচ্ছে। মিলটি ফের চালু করার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে একটি বিজনেস প্ল্যান করতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) শীর্ষ আট কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রধান করা হয়েছে বিএসএফআইসির উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালককে। সংস্থার ভারপ্রাপ্ত চিফ অব পার্সোনাল অফিসার শাহরিনা তানাজ ৯ নভেম্বর স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ কার্যদিবসের মধ্যে মতামত সংবলিত স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের বরাবর পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত দশ মাড়াই মৌসুমে প্রায় ৩৬৩ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকা লোকসানের বোঝা নিয়ে শ্যামপুর সুগার মিলের কার্যক্রম ২০২০-২১ অর্থবছরে বন্ধের নির্দেশ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সেই থেকে পুরোপুরি বন্ধ হয় মিলটি। কাজ হারিয়ে নিঃস্ব হয় সেখানকার এক হাজার চার শ্রমিক, ও কর্মকর্তা-কর্মচারী।

সরেজমিন শ্যামপুর চিনিকলে গিয়ে দেখা যায়, উৎপাদন বন্ধ থাকায় চিনিকলের যন্ত্রপাতি প্রায় নষ্টের উপক্রম। বিকল হয়ে পড়ে আছে আখ পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক্টরগুলো। দাপ্তরিক কাজকর্ম চললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুব কম। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, এ মিলটিকে ঘিরে এক হাজার শ্রমিকসহ জীবিকা নির্বাহ করত অন্তত ৩০ হাজার মানুষ। কিন্তু হঠাৎ চিনিকলটি বন্ধ করে দেওয়ায় মৌসুমি শ্রমিকরা সারা বছরের জন্য কর্মহীন হয়ে পড়েন। আমরা শুনেছি মিলটি ফের চালু করতে আবার চিঠি এসেছে, এতে আমরা আনন্দিত। শ্যামপুর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ সাদিক বলেন, আমি এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছি, যোগাযোগও করেছি, তারা দ্রুত মাঠ পরিদর্শনে আসবেন।

তিনি আরও বলেন, কীভাবে কী করলে লোকসান হবে না, লাভজনক অবস্থায় ফিরে নেওয়া যাবে। এ জন্য কী কী পরিকল্পনা নেওয়া যায়, সে বিষয়ে কথা বলব। এরপর আরেকটি চিঠি আসবে যেখানে মিল চালুর নির্ধারিত তারিখ থাকবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১০

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১১

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১২

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৩

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৪

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৫

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৬

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৭

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৮

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৯

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

২০
X