মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে ৩শ ফল গাছ কেটে দিল দুর্বৃত্তরা

দুর্বৃত্তের কেটে দেওয়া ফলের বাগান। ছবি : কালবেলা
দুর্বৃত্তের কেটে দেওয়া ফলের বাগান। ছবি : কালবেলা

মেহেন্দিগঞ্জে এক কৃষকের কষ্টের টাকার ফলের বাগান সাবাড় করল দুর্বৃত্তরা। উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া গ্রামে রাতের আঁধারে কৃষক মোশাররফ হোসেনের ফলের বাগানের পেঁপে, সুপারি, নারিকেল ও মেহগনির প্রায় ৩ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

কৃষি কাজ করে কষ্টার্জিত টাকায় করা বাগানের এই হাল দেখে দিশেহারা ওই কৃষক। জানা যায়, শ্রমিকের কষ্টের টাকায় নিজ এলাকায় প্রায় ১ একর জমির ওপর গড়ে তোলেন ফলের বাগান। বাগানের ভেতরেই করেছেন পেঁপে, সুপারি, পেয়ারা, মেহগনি, নারিকেল, মাল্টা, লেবু ও আমের বাগান। কৃষক মোশাররফ হোসেন জানান, রোববার (১২ নভেম্বর) সকালে তিনি বাগানে গিয়ে বাগানের এ দৃশ্য দেখে চমকে ওঠেন।

এ সময় তিনি কেঁদে কেঁদে আরও বলেন, দুর্বৃত্তরা শত্রুতা করে তার সব শেষ করে দিয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে তিনি বলতে না পারলেও তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই ক্ষতি করা হয়েছে।

এ ঘটনায় সকালে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক। কৃষকের স্ত্রী সিদ্দিকা বেগম বলেন, আমি ৪-৫ বছর ধরে এই বাগানে কাজ করছি। আজকে সকালে বাগানের চিত্র দেখে স্তব্ধ হয়ে গেছি। যারা গাছের সঙ্গে এমন করতে পারে তারা অমানুষ ছাড়া কিছু না। আমার ৮ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছি। ধার-দেনা করে বাগান তৈরি করেছে আমরা স্বামী। এত বড় ক্ষতি আমরা কীভাবে কাটিয়ে উঠব।

প্রতিবেশী হাসিনা বেগম বলেন, ধার-দেনা করে বাগান সাজিয়েছে, গাছে ফলও ধরেছে। সেই বাগানে এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। আমরা তদন্তসাপেক্ষে বিচার দাবি করছি।

মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X