সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জামালপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জামালপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে তিন চাকার গাড়ি উল্টে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। আহতরা জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. মুশফিকুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দেওয়া রোববারের (১২ নভেম্বর) অবরোধের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তা জোরদার করতে টহলে বের করেন সরিষাবাড়ী থানা পুলিশ।

পথিমধ্যে পৌরসভার এলিন ট্রেড সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনকে সাইড দিয়ে গিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় টহলে থাকা দুটি মোটরসাইকেল উল্টে যাওয়া নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্যসহ নছিমনচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সীমান্ত সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন পুলিশসহ চারজন চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে কামরুজ্জামান (পিএসআই) ও উপসহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেলা সদর হাসপাতালের রেফার করা হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলম, (পিএসআই) কামরুজ্জামান, উপসহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমান, নসিমনচালক বাবলু মিয়া (৪৫)।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান কালবেলাকে বলেন, রোববারের অবরোধে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহলে বের হয়। টহলের সামনে একটি চলন্ত নছিমন হঠাৎ উল্টে রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X