সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা আমার পীর ও আইডল : মমতাজ

মানিকগঞ্জের সিঙ্গাইয়ে উঠান বৈঠকে মমতাজ। ছবি : কালবেলা
মানিকগঞ্জের সিঙ্গাইয়ে উঠান বৈঠকে মমতাজ। ছবি : কালবেলা

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, মানুষ বলে মহিলারা পীর হতে পারে না। মহিলাদের যদি পীর হওয়ার সিস্টেম থাকত তাহলে শেখ হাসিনাকে পীর মানতাম। আমার পীর ও আইডল শেখ হাসিনা। শেখ হাসিনা সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

রোববার (১৩ নভেম্বর) রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে গেছেন উল্লেখ করে মমতাজ বলেন, নারীদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় এলে আগে নারীদের ভাতাসহ ভালো কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা আমাকে বলেছেন সাধারণ মানুষ ও নারীরা তোমাকে অনেক ভালোবাসে। তোমার কিছুই লাগব না, আমি তোমাকে নৌকার মনোনয়ন দেব, আর তুমি শুধু সাধারণ মানুষের কাছে যাবে, দেখবে তোমার বাক্স ভর্তি নৌকার ভোট।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইজ্জত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কোহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মারুফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ছালাম খান, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজুসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১০

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১১

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১২

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৩

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৪

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৫

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৬

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৭

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৮

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৯

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

২০
X