নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও প্রকম্পিত বান্দরবানের তুমব্রু সীমান্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত। ছবি : কালবেলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত। ছবি : কালবেলা

দীর্ঘ ৯ মাস পর গুলির আওয়াজে কাঁপল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের কোনার পাড়া। সোমবার (১৩ নভেম্বর) আড়াইটার দিকে গ্রামবাসী ওই আওয়াজ শুনতে পান বলে জানা গেছে।

গ্রামের অধিবাসী নুর মোহাম্মদ ও ব্যবসায়ী শহিদুল্লাহ জানান, তারা জোহরের নামাজ শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু বাজারের এক দোকানে চা পান করছিলেন। দুপুর আড়াইটার দিকে তুমব্রু কোনার পাড়ার বিপরীতে ৩৪ পিলারের কাঁটাতারের বেড়া সংলগ্ন মিয়ানমারের তুমব্রু রাইট পয়েন্ট এলাকায় পরপর ৯ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে প্রকম্পিত করে তুলে তাদের গ্রাম ও তুমব্রু বাজার।

৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে বিজিবিকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

বিজিবির টহলরত এক সদস্য বলেন, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে এপারে বিজিবি প্রতিদিনকার ন্যায় সতর্ক টহলে রয়েছে। আতঙ্ক বা ভয়ের কোনো কারণ নেই।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বার দিল মোহাম্মদ ভুট্টো বলেন, এতদিন মিয়ানমারের অংশে অনেক দূর থেকে মাঝেমধ্যে গুলির আওয়াজ শোনা গেলেও এবার আমাদের সীমান্তের ৩৪ নম্বর পিলার এলাকায় অনেকক্ষণ ধরে গুলির আওয়াজ পাওয়া গেছে। এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, আজ জোহরের নামাজের পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। এতদিন মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে গোলাগুলি চললেও প্রথমবারের মতো তুমব্রু কোনার পাড়া প্রকট শব্দে প্রকম্পিত হয়। এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয়দের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X