গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১১:২২ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

গরমে নাভিশ্বাস, রাজবাড়ীতে বৃষ্টির জন্য প্রার্থনা

বৃষ্টির আশায় রাজবাড়ীতে ‘বিশেষ নামাজ’ আদায় করেছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
বৃষ্টির আশায় রাজবাড়ীতে ‘বিশেষ নামাজ’ আদায় করেছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

প্রচণ্ড তাপদাহে রাজবাড়ীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে প্রচণ্ড রোদে প্রাণ ওষ্ঠাগত, অন্যদিকে রোদে পুড়ে নষ্ট হচ্ছে ফসলের মাঠ। এ অবস্থা থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় রাজবাড়ীতে ‘বিশেষ নামাজ’ আদায় করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নের ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এলাকাবাসীসহ অন্তত পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। নামাজে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির নামাজের ইমামতি করেন। অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করেন তিনি।

সকালে ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি-টুপি পরে জায়নামাজ নিয়ে শিক্ষক-ছাত্রদের পাশাপাশি স্থানীয় সব বয়সী লোকজন নামাজে দাঁড়িয়েছেন। নামাজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা।

স্থানীয় মো. ইউনুস আলী বলেন, ‘বর্তমান আবহাওয়ার যে অবস্থা, তাতে মানুষ থেকে শুরু করে পশুপাখি পর্যন্ত হাহাকার করছে। তাই বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলাম।’

মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানিমুর রহমান বলেন, ‘সারা দেশে অসহনীয় গরম পড়েছে। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না। তীব্র এই গরমে পশুপাখিও কষ্ট পাচ্ছে। তাই আমরা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করলাম।‘

মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির বলেন, ‘আমাদের দেশে তাপমাত্রা অসহনীয়ভাবে বেড়েছে। প্রচণ্ড গরমে সবারই কষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১০

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১১

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১২

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৩

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৪

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৫

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৭

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৮

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৯

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

২০
X