কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জুয়া একটি নেশা, এর থেকে দূরে থাকুন : শরীয়তপুর পুলিশ সুপার

বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেছেন, ‌‌‍‌‘জুয়া‌‌‍‍ একটি নেশা। সিগারেট বা অন্যান্য নেশার মতো এটিও একটি নেশা। আজকে একটা খাচ্ছেন ভালো লাগছে- কালকে আরেকটা খাবেন ভালো লাগবে। মনে হবে কিছুই তো হচ্ছে না। কিন্তু একটা সময় গিয়ে আপনি এই নেশায় আসক্ত হয়ে যাবেন। জুয়াও একই ধরনের। এটা এক সময় নেশার মতো হয়ে যায়।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে অবৈধ অনলাইন বেটিং, গ্যাম্বলিং, ফরেন এক্সচেঞ্জ, ক্রিপ্টো কারেন্সি ট্রেডিং ও হুন্ডি কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংক ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেশনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আজকে আমাদের দেশে রিজার্ভ নিয়ে কথা হয়। রিজার্ভ সংকটের কথা যদি বলা হয় তখন বলতে হয় হুন্ডির কথা। আমাদের দেশে-বিদেশে যেসব প্রবাসী ভাইয়েরা থাকে তারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর জন্য আমাদের দেশের কোন উন্নতি হচ্ছে না। এরপর তিনি হুন্ডির বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন। এর ক্ষতিকর দিক তুলে ধরেন।

পুলিশ সুপার আরও বলেন, অবৈধ অনলাইন বেটিং ও গ্যাম্বলিং এতটাই খারাপ- যা আপনাকে দিনে দিনে নেশায় আসক্ত করে ফেলবে। এরপর তিনি ফরেন এক্সচেঞ্জ, ক্রিপ্টো কারেন্সি বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা তৈরিতে আলোচনা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেরের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশীদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ওই উপস্থিত ছিলেন কলেজের অনার্সের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১০

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১১

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

১২

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৩

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১৫

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

১৬

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

১৭

সিলেটে নতুন ডিসি নিয়োগ

১৮

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১৯

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

২০
X