হিলি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

হিলিতে কাঁচা মরিচের দাম ২০০ টাকায় পৌঁছেছে। ছবি: কালবেলা
হিলিতে কাঁচা মরিচের দাম ২০০ টাকায় পৌঁছেছে। ছবি: কালবেলা

তীব্র গরম ও সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২০০ টাকায় পৌঁছেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ভোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরম আর বৃষ্টির কারণে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

আজ রোববার (২৫ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, একদিন আগেও যে কাঁচা মরিচ মানভেদে কেজিতে ১৬০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। একদিন পরে সেই কাঁচা মরিচ ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচ কিনতে আসা সাদেক জানান, ‘সবকিছুর দাম রাত পোহালেই বৃদ্ধি পাচ্ছে। কাঁচা মরিচের দাম ২০০ টাকা হয়েছে। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ ৮০ টাকা দরে কিনেছি। আজ বাজারে কাঁচা মরিচ কিনতে এসে দেখি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। দেখার কেউ নেই। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে।’

কাঁচামাল ব্যবসায়ী বিপ্লব শেখ জানান, ‘অতিরিক্ত গরম আর বৃষ্টির কারণে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হচ্ছে। ফলে সরববাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। বিগত দিনে তীব্র গরম আর বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণে মোকামগুলোতে পাইকাররা বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করছে। আমরা খুচরা ব্যবসায়ীররা পাইকারের কাছ থেকে বেশি দামে কিনে এনেছি। পরিবহন খরচ বাদ দিলে চার/পাঁচ টাকা লাভ থাকে। এসব কাঁচা মরিচ আমরা বিরামপুর, পাঁচবিবি ও জয়পুরহাট জেলা শহর থেকে কিনে নিয়ে আসি।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১১

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১২

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৩

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৪

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৬

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৭

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৮

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৯

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X