ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতা মামলায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে থানা থেকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে থানা থেকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, বিএনপির অফিসের সামনে পুলিশের ওপর হামলার ঘটনা ও নাশকতা মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপরদিকে পঞ্চম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মঙ্গলবার রাতে ফেনীতে বিএনপি নেতাকর্মীরা মশাল নিয়ে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার রাতে শহরের এসএসকে রোড ও মহিপাল অংশের কয়েকটি সড়কে এই মিছিল করেন তারা।

ফেনী জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলের সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান ও জন চলাচল থমকে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১০

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১১

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১২

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৩

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৪

নতুন ভিসানীতির অনুমোদন

১৫

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৬

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

১৭

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

১৮

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

১৯

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

২০
X