কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগে যোগ দেওয়ায় গাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ

ভেঙে দেওয়া দোকান। ছবি : কালবেলা
ভেঙে দেওয়া দোকান। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগে যোগদান করায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ নভেম্বর) উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজারে সকাল ৭টার দিকে।

দোকানের মালিক এখলাছ উদ্দিন জানান, আমার এক ছেলে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করে। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভুঞার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী সান্দিকোনা বাজারে আমার কাপড়ের দোকানে ভাঙচুর ও লুটপাট করে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।

সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল বলেন, বিএনপির ২৬ নেতাকর্মী গতকাল আওয়ামী লীগে যোগ দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ক্ষোভে বিএনপি নেতা রোকন উদ্দিন ভূঞার নেতৃত্বে বিএনপির সন্ত্রাসীরা কাপড়ের দোকানে ভাঙচুর ও লুটপাট করে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। পাশাপাশি রাস্তায় চলমান পিকআপ ভাঙচুর করে।

উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মোবাইলও বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক দোকান ভাঙচুর ও লুটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১০

গাছা থানার ওসি প্রত্যাহার

১১

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

১২

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন যে ৭ তারকা

১৩

দেশের শিক্ষাব্যবস্থা ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলেছে: শিক্ষামন্ত্রী

১৪

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

১৫

বগুড়ায় দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

১৭

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

১৮

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

১৯

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

২০
X