ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সেলিমের বিরুদ্ধে কৃষি কর্মকর্তাকে দফায় দফায় লাঞ্ছিত করার অভিযোগে থানায় জিডি করেছেন ভুক্তভোগী উপসহকারী কৃষি কর্মকর্তা শরীফুল আলম চৌধুরী।

শনিবার (২৪ জুলাই) রাতে ফুলগাজী থানায় বাদী নিজে উপস্থিত হয়ে জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, কৃষকের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক তালিকা ব্লকপর্যায় থেকে প্রস্তুত করে শনিবার (২৪ জুলাই) ফুলগাজী উপজেলা পরিষদের নিচে কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ কার্যক্রম চলাকালীন সময়ে, চেয়ারম্যান মো. সেলিম তার কয়েকজন সহযোগী নিয়ে বিতরণস্থলে উপস্থিত হন, তিনি জানতে চান তাকে না জানিয়ে কীসের চারা বিতরণ হচ্ছে। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে উদ্ধত আচরণ করেন শরিফুল আলম চৌধুরীর সঙ্গে এবং কৃষি উপকরণ বিতরণ (নারিকেল চারা) এর মাস্টাররোল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে, উপস্থিত কৃষক ও উপজেলা কৃষি অফিসারসহ অন্যান্য সহকর্মীদের সামনে শরিফুল আলমকে শারীরিকভাবে দফায় দফায় লাঞ্ছিত করেন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করেন। এ ছাড়াও লাঞ্ছিতের ঘটনার পর ভুক্তভোগী শরিফুল আলম চৌধুরীকে জীবননাশের হুমকি দেন ইউপি চেয়ারম্যান সেলিম।

শরিফুল আলম চৌধুরী জানান, এ ঘটনার পর থেকে তার জীবনের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কায় আছেন এবং কর্মস্থলে উপস্থিত হতে শঙ্কাবোধ করছেন। তাই তিনি নিরাপদ স্থানে সরে আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম থানায় জিডির সত্যতা নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X