মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের মারধরে ‘দাঁত’ ভাঙল কৃষি কর্মকর্তার

সার বিতরণকে কেন্দ্র করে গণপিটুনির শিকার উপসহকারী কৃষি কর্মকর্তা। ছবি : কালবেলা
সার বিতরণকে কেন্দ্র করে গণপিটুনির শিকার উপসহকারী কৃষি কর্মকর্তা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ কৃষকদের হামলার শিকার হয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার বিতরণের সময় ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুত না থাকায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুরে স্থানীয় ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন সার বিতরণ করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় ৩৩ বস্তা সার তিনটি ভ্যানে নিয়ে যাচ্ছিল পাঁচজন কৃষক, যা দেখে সার না পাওয়া অন্য কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। হট্টগোলের মাঝে উপসহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন।

পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিরসনের লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধ মোবাইলে ঘটনাস্থলে আসার অনুরোধ করেন। পরে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় উপস্থিত উত্তেজিত জনতা আকতার হোসেনকে দেখে তার ওপর চড়াও হয়ে নৃশংসভাবে তাকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে উপস্থিত গণপরিষদের নেতা মামুনুর রশীদ ও স্থানীয়রা মারপিট থেকে ওই কৃষি কর্মকর্তাকে বাঁচাতে পারেনি। পরে সকলের প্রচেষ্টায় কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। কিন্তু গণপিটুনির শিকার আকতার হোসেনের শরীরের বিভিন্ন অংশ ও মাথায় গুরুতর আঘাত লাগে, ভেঙে যায় একটি দাঁত।

এ বিষয়ে জানতে মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী তোজাম্মেল হোসেন ও প্রতিনিধি মোজাম্মেল হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এলাকাজুড়ে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমার উপসহকারী কৃষি কর্মকর্তার শারীরিক অবস্থা ভালো নয়। মাথায় গুরুতর আঘাত পেয়েছে এবং একটি দাঁত ভেঙে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজে আনা হয়েছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X