কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ভেসে আসা ইরাবতী ডলফিন
ভেসে আসা ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৫ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পেটের অংশে ফাটা রয়েছে এবং লেজের অংশে দাগ দেখা যাচ্ছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। এর আগে গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দুটি মৃত ইরাবতী ডলফিন এসেছিল।

জুয়েল জানান, ‘বিকেলে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে এসেছে।’

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করব।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে জেনেছি এখন আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X