কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ৩ মাসে যক্ষ্মায় ১৯ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গত তিন মাসে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন যক্ষ্মা রোগীর মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৪ জন নতুন রোগী।

আজ রোববার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের পলি ক্লিনিকে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিক সমাজের সঙ্গে মতবিনিময় সভাটির আয়োজন করে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) নারায়ণগঞ্জ জেলা শাখা।

সভায় জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় এই জেলায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও বেশি। অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার মানুষ।

মতবিনিময় সভায় আরও জানানো হয়, নারায়ণগঞ্জে মোট জনসংখ্যা ৪৬ লাখ ২৭ হাজার ৬৩০ জন। নারায়ণগঞ্জে বছরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় প্রায় পাঁচ হাজার রোগী। গত তিন মাসে ১ হাজার ৯০৪ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে আড়াইহাজারে আক্রান্ত রয়েছে ২৫১ জন, বন্দরে ১২৪ জন, সদর উপজেলায় ৬৭৭ জন, রূপগঞ্জে ৩৩৯ জন ও সোনারগাঁয়ে ৩১৯ জন আক্রান্ত। এ ছাড়া নারায়ণগঞ্জে অবস্থিত বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোতে ৫৯ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোতে ১৩৫ জন আক্রান্ত রয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৯ জন। ৯৭ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরছে আর মারা যাচ্ছে দুই শতাংশের বেশি। নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান জানান, প্রতি একজন রোগী পরিবার, স্বজন ও আশপাশের অন্তত ১০ জনের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। সারা দেশে গড়ে ১ বর্গ কিলোমিটারে ১ হাজার ২৮০ জন মানুষ বসবাস করলেও নারায়ণগঞ্জে বসবাস করে ৫ হাজার ৭৮০ জন। এ জেলায় মানুষের ঘনত্ব বেশি হওয়ায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও বেশি। তাই নারায়ণগঞ্জের মানুষের মাঝে যক্ষ্মা বিষয়ে সচেতন হওয়া বেশি জরুরি।

তিনি আরও বলেন, বিশ্বে যক্ষ্মা রোগে আক্রান্তের পরিস্থিতিতে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় ভারতে। তাই বাংলাদেশকে শতভাগ যক্ষ্মা রোগ থেকে মুক্ত করতে কাজ করছে সরকার। যক্ষ্মা রোগের পরীক্ষা ও চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয়।

নাটাবের নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। আরও উপস্থিত ছিলেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, ডা. সামিয়া মোশারফ হোসেন, ব্যাকের নারায়ণগঞ্জ জেলার এরিয়া সুপারভাইজার মাসুমা আখতার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১০

পাকিস্তানের সিরিজ জয়

১১

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১২

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৩

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৪

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৫

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৬

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৭

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৮

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৯

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

২০
X