বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিএনপির ঢিলেঢালা হরতাল

শহরের বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ছবি : কালবেলা
শহরের বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ছবি : কালবেলা

লালমনিরহাটে ঢিলেঢালাভাবে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে বিএনপির জেলা কার্যালয়।

এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে শহরের কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে ও কালীগঞ্জ উপজেলায় হরতাল সমর্থনে মিছিল করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া শহরের বিভিন্ন সড়কে যানচলাচল স্বাভাবিক থাকলেও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। সকালে হরতাল সমর্থনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বিধান চন্দ্র রায় ও যুগ্ম-আহবায়ক শামসুজ্জামান সবুজের নেতৃত্বে উপজেলার চাপারহাট আঞ্চলিক মহাসড়কে মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে সকাল ৯টা থেকে বিএনপির নেতাকর্মীরা ওই সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এসময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ করির জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছে শুনেছি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সড়কে সতর্ক অবস্থানে রয়েছে।

সদর থানার ওসি ওমর ফারুক জানান, বিএনপি নেতাকর্মীরা বড়বাড়ি ইউনিয়নে একটি মিছিল করেছে। তবে শহরের পরিবেশ পুরো শান্ত। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি দাবি করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X