নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, আহত ২০

নোয়াখালী জেলার ম্যাপ।
নোয়াখালী জেলার ম্যাপ।

নোয়াখালীর সেনবাগে হরতালের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজি মফিজ গ্রুপের মিছিলে হামলা চালিয়েছে এক দল লোক। এ সময় ২০ জন আহত হয়েছেন বলে দাবি বিএনপির। আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রোববার (১৯ নভেম্বর) উপজেলার আজিজপুর এলাকার ফেনী-নোয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, বিএনপি কর্মী আলাউদ্দিন, মো. মহিন উদ্দিন, মো. সাইফুল ইসলাম, অন্তর, মোহাম্মদ আলম, আবু সুফিয়ান, রুবেল, বাদশা, ইমরান হোসেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, সিফাত আবুল কাশেম, ইকবাল হোসেন, সবুজ, মো. রুবেল, মো. শফিক, মোজাম্মেল হোসেন ও মো. রাব্বি।

সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য ভিপি মফিজুল ইসলাম বলেন, সকালে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কে কয়েকশ গজ অতিক্রম করতেই কয়েকটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে করে এক দল লোক হামলা চালায়। এতে ২০ জন আহত হয়েছেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, হামলার ঘটনার পর আহত নেতাকর্মীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে, ফার্মেসিতে এবং বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে পুলিশি হয়রানি এড়াতে বাসাবাড়িতে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। গুলির ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয়। আহত কাউকেও পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X