উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:০০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা 

উলিপুরের ফিরোজ আলমের বাড়ির হাঁসের খোঁয়াড়। ইনসেটে ডিমের মধ্যে থাকা সাপ। ছবি : কালবেলা
উলিপুরের ফিরোজ আলমের বাড়ির হাঁসের খোঁয়াড়। ইনসেটে ডিমের মধ্যে থাকা সাপ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুরে হাঁসের ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙলে তার ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুনেফড়া এলাকার ফিরোজ আলমের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আসাদুল, আছমা বেগম, ফুল মালা, হুমাইয়ারা, বিপুলসহ আরও অনেকে বলেছেন, প্রতিবেশী ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ ডাকচিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন বাটিতে ডিমের কুসুমের সঙ্গে একটি সাপের বাচ্চা। এ সময় ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগম (২৭) বলেন, তার চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। বুধবার হাঁসের আবাসস্থল (খোঁয়াড়) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন বৃহস্পতিবার সন্তানকে তা ভেজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙে বাটিতে নিলে তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে ডাকচিৎকার শুরু করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ডিমের ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা দেখার জন্য ভিড় জমান। পরে সবার উপস্থিতিতে সাপটিকে পুড়িয়ে ফেলা হয়।

সাপ দেখতে আসা হাছান, ফুল বাবু, রফিকুল ও ফুল মিয়া জানান, তাদের ধারণা হাঁসের খোঁয়াড়ে সাপ ডিম পেড়ে থাকতে পারে। ওই ডিমের আকারটি হাঁসের ডিমের মতোই ছিল। সে কারণে সবাই বলছে হাঁসের ডিমের ভেতরে সাপের বাচ্চা। কিন্তু এটি তো সম্ভব না। পরে কৌতূহলবশত সবাই মিলে হাঁসের খোঁয়াড়াটি সম্পূর্ণ খুলে দেখা হলেও সেখানে কোনো সাপ পাওয়া যায়নি।

থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শান্তনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ওই খোঁয়াড় থেকে যে ডিমটি নেওয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসাবাড়িতে গোখড়াসহ বিভিন্ন সাপ বিচরণ করে থাকে।

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলাও মনে করেন গৃহিনী যে ডিম ভেঙেছেন সেটি সাপের নিষিক্ত ডিম ছিল।

তিনি বলেন, আমাদের বসতবাড়ির আশপাশে, ছোট ঝোপঝাড়, ইঁদুরের গর্ত বা পুরাতন ভবন বা ইটের ফাঁকফোকরে অনেক প্রজাতির সাপ বাস করে। এসব সাপ বাসস্থানেই ডিম পাড়ে। ওই গৃহিনী ভুলক্রমে সাপের ডিম নিয়ে সেটি খাওয়ার জন্য ভেঙেছেন। আর এর ফলেই ভেতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার মতো ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X