মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকারী এনজিও কর্মী আটক

মো. আরিফ উল্লাহকে দেশে তৈরি দুটি এলজি বন্দুকসহ হাতেনাতে আটক করে পুলিশ। ছবি : কালবেলা
মো. আরিফ উল্লাহকে দেশে তৈরি দুটি এলজি বন্দুকসহ হাতেনাতে আটক করে পুলিশ। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত মো. আরিফ উল্লাহ (২৫) নামের এক ব্যক্তিকে দেশে তৈরি দুটি এলজি বন্দুকসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, মহেশখালী থেকে এসব অস্ত্র সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে আসছিল আরিফ উল্লাহ। এনজিও কর্মী হলেও দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করে আসছিল সে। এমন তথ্যের ভিত্তিতে তাকে আটকের চেষ্টা করলেও পুলিশ অনেকবার ব্যর্থ হয়। সর্বশেষ সোমবার (২০ নভেম্বর) রাতে দুটি এলজি বন্দুকসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের বিষয়টি স্বীকার করেছে সে। স্বীকারোক্তিতে আরিফ উল্লাহ জানায়, মহেশখালী থেকে অস্ত্র কিনে বেশি দামে রোহিঙ্গাদের কাছে বিক্রি করে আসছিল সে। এনজিও কর্মী হওয়ার সুবাদে তাকে কেউ সন্দেহ করত না।

মিজানুর রহমান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X