মোংলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় মেলেনি সুন্দরবনে উদ্ধার দুই মরদেহের

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সুন্দরবনের শ্যালা নদী থেকে উদ্ধার হওয়া দুটি লাশের পরিচয় মেলেনি। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত মরদেহের পরিচয় পায়নি পুলিশ। যার কারণে দাফনের জন্য মরদেহ দুটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত সোমবার (২০ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার শ্যালা নদীর দক্ষিণ প্রান্ত থেকে মরদেহ দুটি উদ্ধার করে কোস্টগার্ড। পরে তা হস্তান্তর করে নৌ-পুলিশের কাছে।

এদিকে সুন্দরবনে মরদেহ উদ্ধারের খবর পেয়ে বরগুনা জেলার পাথরঘাটা ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা থেকে বেশ কয়েকটি পরিবার আসেন তাদের নিখোঁজ স্বজন কি না সেই সন্ধানে। কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের সময় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে ওই এলাকার বেশ কিছু জেলে নিখোঁজ রয়েছেন।

চাঁদপাই নৌ-থানার ওসি মোহাম্মদ আক্তার মোর্শেদ বলেন, সুন্দরবনের নদী থেকে লাশ দুটি উদ্ধারের পর কোস্টগার্ড সোমবার সন্ধ্যায় তাদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার বাগেরহাট জেলা হাসপাতালে অর্ধগলিত লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, কিছু নিখোঁজ জেলে পরিবারের লোকজন এসেছিলেন লাশের খোঁজে। যারা এসেছিলেন তারা মরদেহ দেখছে, তবে তাদের অরিচিত কারোর লাশ না। পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়াতে প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা করে দাফনের জন্য লাশ দুটি আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। লাশের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে। পরে কেউ দাবি করলে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১০

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১১

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১২

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৩

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৬

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৮

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

২০
X