মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৫৪টি মোবাইলসহ প্রতারণার টাকা উদ্ধার

মেহেরপুরে ভুক্তভোগীদের হারানো মোবাইল ফিরিয়ে দিচ্ছেন পুলিশ সুপার। ছবি : কালবেলা
মেহেরপুরে ভুক্তভোগীদের হারানো মোবাইল ফিরিয়ে দিচ্ছেন পুলিশ সুপার। ছবি : কালবেলা

মেহেরপুরে হারানো ৫৪টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ২০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

মঙ্গলবার (২১ নভেম্বর ) দুপুর ১২টার সময় মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মালিকদের কাছে মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার রাফিউল আলম।

এ সময় উদ্ধারকৃত সদর থানার হারানো ৩৫টি মোবাইল ও প্রতারণার ১০ হাজার ৫০০ টাকা, গাংনী থানার ১৯টি হারিয়ে যাওয়া মোবাইল ও মুজিবনগর থানার প্রতারণার ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার রাফিউল আলম বলেন, উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাইল উদ্ধারের জন্য থানাতে শুধু একটি জিডি করতে হয়েছে। মোবাইল উদ্ধার করে পুলিশের পক্ষ থেকে ফোন করে মালিকদের ডেকে এনে মোবাইল হস্তান্তর করা হচ্ছে। এ ছাড়াও এই কাজে মোবাইল গ্রাহকদের টাকাও খরচ হয়নি।

সংবাদ সম্মেলনে সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব, কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১০

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১১

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১২

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৩

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

১৪

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

১৬

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

১৭

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

১৮

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

১৯

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

২০
X