কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৭:০১ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সেই মাসুদ গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া নিয়েই ভারতে পালিয়ে যাওয়া আসামি সেই মাসুম ওরফে মাসুদ রানাকে ফের গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৬ জুন) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রাম থেকে তাকে অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাসুদ রানার সহযোগী মো. ইলিয়াসকেও গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮০ লাখ টাকা মূল্যের ৮০০ গ্রাম হেরোইন, হারিয়ে যাওয়া হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি জেলেপাড়া গ্রামের মো. নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে। মাসুদ রানার সহযোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. ইলিয়াস (২৪)।

র‌্যাব জানায়, পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার পর র্যাব তাকে গ্রেপ্তার করতে কাজ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম চরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ভারত থেকে হেরোইন এনে প্যাকেটজাত করার সময় তার কাছ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও একটি বিদেশি পিস্তল ও পুলিশের হ্যান্ডকাফ উদ্ধার করে র্যাব।

র‌্যাব অধিনায়ক আরও জানান, গ্রেপ্তার মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পালিয়ে বেশকিছু দিন ভারতে অবস্থান করেছিলেন। পরে কয়েকদিন আগে দেশে ফিরেছেন।

এর আগে গত ২৪ মে একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করেন বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। এ সময় গ্রেপ্তারকৃত আসামির মোবাইলে অনেক হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাকে সঙ্গে নিয়েই দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে স্কুলপাড়ার একটি পাঠখড়ির মাচা থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই সময় মাসুদের দুই হাতে একটি হ্যান্ডকাফ লাগানো ছিল।

ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যায়। এরপর পুলিশ পিছু নিলেও তাকে ধরতে পারেনি। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে প্রথমে থানা থেকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১০

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১১

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১২

ব্রাজিলের সামনে এবার মিসর

১৩

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৪

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৫

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৬

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৮

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

২০
X