কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১২:২৯ এএম
অনলাইন সংস্করণ

‘বিপদে আছি’ লিখে ব্যবসায়ীর মেসেজ, পরে মিলল মরদেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার রেলস্টেশনের প‌শ্চিম পা‌শ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। তার নাম বনমালী মণ্ডল।

৪০ বছর বয়সী এই ব্যবসায়ী খুলনার কয়রা উপ‌জেলার ৬নং কয়রা গ্রা‌মের জো‌তিন্দ্র নাথ মণ্ডলের ছেলে।

পু‌লিশ ও প‌রিবার সূত্রে জানা যায়, রোববার (২৫ জুন) দুপুর থে‌কে তি‌নি নি‌খোঁজ ছি‌লেন। খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে প‌রিবারের সদস্যরা খুলনা সোনাডাঙ্গা থানায় অপহরণ মামলা কর‌তে যায়। তিনি আত্মগোপন করেছে জা‌নি‌য়ে পু‌লিশ মামলা নেয়নি বলে অভি‌যোগ স্বজনদের।

কী বলছে পরিবার

বনমালীর চাচাতো ভাই গৌতম মণ্ডল বলেন, ‘রোববার দুপু‌রের পর থে‌কে তা‌কে পা‌চ্ছিলাম না। তার ব্যবহৃত মোবাইলে কল দিলে রিং হ‌চ্ছিল কিন্তু রি‌সিভ কর‌ছিল না কেউ। একপর্যা‌য়ে রা‌তে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন আমরা পু‌লিশ‌কে অব‌হিত ক‌রি।’

তার ভাইকে অপহরণ ক‌রে হত্যা করা হ‌য়ে‌ছে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, সন্ধ্যার দি‌কে তার ভাইয়ের নম্বর থে‌কে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল। সেখা‌নে লেখা ছিল, ‘বি‌কেল ৪:৩০ থে‌কে কারা যেন আমার চোখ বেঁধে আট‌কে রাখ‌ছে। ...আমি বিপদে আছি।’

তি‌নি আরও বলেন, ‘হোয়াটসঅ্যাপের মেসেজ সোনাডাঙ্গা থানা পু‌লিশ‌কে দে‌খি‌য়ে অপহরণ মামলা কর‌তে চাইলে আত্মগোপন ক‌রেছে জা‌নি‌য়ে পু‌লিশ আমা‌দের মামলা নেয়‌নি।’

কী বলছে পুলিশ

তবে সোনাডাঙ্গা থানার এসআই মুক্তা ব‌লেন, ‘আমি রোববার সকাল ৮টা থে‌কে রাত ৮টা পর্যন্ত থানা‌তে ডিউটিরত ছিলাম। ওই সময়ের ম‌ধ্যে কেউ মামলা করতে আসেনি।’

খুলনা রেলওয়ে পু‌লিশের এস‌পি মো. র‌বিউল হাসান সংবাদমাধ্যমকে ব‌লেন, রেলস্টেশনের প‌শ্চিম পাশে মরদেহটি পড়ে ছিল। তার শরীরে কোনো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি। হত্যা না‌কি আত্মহত্যা এখন বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১২

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৪

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৫

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৬

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৭

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৮

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৯

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

২০
X