টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৪

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে উদ্ধার রোহিঙ্গারা। ছবি : কালবেলা
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে উদ্ধার রোহিঙ্গারা। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৯ জন পুরুষ, ১৬ জন নারী ও ৩৩টি শিশু রয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় পাচারের চেষ্টার সঙ্গে জড়িত ইয়াছিন বাহিনীর প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার হলরুমে পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেলের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানার একটি পুলিশ টিম টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিরতিহীন সাঁড়াশি অভিযান পরিচালনা করে মানবপাচারকারী চক্রের ইয়াছিন বাহিনীর প্রধান দালাল মো. ইয়াছিন (২৩), দরগারছড়া এলাকার মো. জুবায়ের (৩৫), উত্তর লম্বরীর নাজির হোসেন (৬১) ও নোয়াখালীর রামিমুল ইসলাম রাদিদকে (৩১) গ্রেপ্তার করে।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে, এমন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছড়ার মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তন্মধ্যে ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিনসহ চার দালালকে আটক করা হয়। উদ্ধারদের বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

পুলিশের কাছে উদ্ধার মালয়েশিয়াগামী আবু ছৈয়দ জানান, দালালকে ৪০ হাজার টাকা দিয়ে তিন শিশু সন্তানসহ সাগরপথে মালয়েশিয়া উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেন তিনি। বাকি দুই লাখ টাকা ইন্দোনেশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু দালালরা টেকনাফের একটি পাহাড়ে ৫ দিন আটকে রাখে তাদের। অবশেষে যাত্রার প্রস্তুতিকালে পুলিশের কাছে ধরা পড়েন। দালালদের কাছে পাহাড়ে আরও অনেক রোহিঙ্গা আটক রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে চার দালালসহ ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। আটক দালালের বিরুদ্ধে মানবপাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের এ অভিযান এখনো চলমান রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X