মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

৩৩ বছর ধরে মির্জা আজমে আস্থা শেখ হাসিনার

মির্জা আজম। পুরোনো ছবি
মির্জা আজম। পুরোনো ছবি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা সপ্তম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আলহাজ মির্জা আজম। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জামালপুর-৩ আসনে (মেলান্দহ-মাদারগঞ্জ) নৌকার মাঝি হিসেবে মির্জা আজমের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মির্জা আজম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে মাত্র ২৭ বছর বয়সে আওয়ামী লীগের টিকিটে প্রথম বারের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মাঝি হয়ে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে টানা সপ্তমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মির্জা আজমের নির্বাচনী এলাকা মেলান্দহ ও মাদারগঞ্জে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১০

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১১

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১২

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৩

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৪

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৫

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৬

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৭

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৮

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৯

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

২০
X