রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মিষ্টি কুমড়ার ভেতরে হেরোইন পাচার, রাজশাহীতে যুবক গ্রেপ্তার

হেরোইন ভরে পাচার করার কাজে ব্যবহৃত মিষ্টি কুমড়া ও মোবাইল ফোন। ছবি : কালবেলা
হেরোইন ভরে পাচার করার কাজে ব্যবহৃত মিষ্টি কুমড়া ও মোবাইল ফোন। ছবি : কালবেলা

রাজশাহীতে মিষ্টি কুমড়ার ভেতরে অভিনব কায়দায় হেরোইন লুকিয়ে পাচারকালে আপন আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আপন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আবু তাহেরের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গোদাগাড়ী থানার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালায়। এ সময় অটোচালক আপন আলীকে আটকে তল্লাশি চালিয়ে তার অটোর বাম পাশের হ্যান্ডেলের সঙ্গে ঝোলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে মিষ্টি কুমড়া উদ্ধার করা হয়। সেই মিষ্টি কুমড়ার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটোচালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করত। এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X