পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তিল চাষে আগ্রহ বাড়ছে জয়পুরহাটের কৃষকদের

পাঁচবিবি উপজেলায় তিল চাষ করা একটি ক্ষেত। ছবি : কালবেলা
পাঁচবিবি উপজেলায় তিল চাষ করা একটি ক্ষেত। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তিল চাষে আগ্রহ বাড়ছে প্রান্তিক কৃষকদের। কম খরচে বেশি লাভবান হওয়ায় দিন দিন এই চাষের সঙ্গে জড়িয়ে পড়ছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় পতিত জমি, রাস্তার পাশে, জমির আইলসহ বিভিন্নভাবে তিলের চাষাবাদ হচ্ছে।

উপজলায় তিল চাষের সঠিক তথ্য কৃষি অফিসের জানা নেই। তবে, এ বছর উপজেলায় প্রায় ২০/২২ হেক্টর জমিতে তিলের চাষাবাদ হচ্ছে বলে ধারণা করা হয়।

কৃষকরা জানান, প্রতি বিঘা তিল চাষে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়। প্রতি বিঘা জমি থেকে ৪ থেকে ৫ মণ তিল পাওয়া যায়। আর বাজারে মান অনুযায়ী প্রতি মণ তিল ৮ হাজার থেকে ১১ হাজার দরে বিক্রি হচ্ছে। এতে করে খরচের কয়েক গুণ বেশি লাভ হচ্ছে।

উপজেলার দমদমা গ্রামের তিল চাষি আনিছুর রহমান বলেন, এ বছর ৪ বিঘা জমিতে তিল চাষ করেছেন তিনি। তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না বললেই চলে। গরু-ছাগলে তিল তেমন একটা খায়ও না, তাই রক্ষণাবেক্ষণে খরচ হয় সামান্যই।

ধরঞ্জী গ্রামের তিল চাষি জাহাঙ্গীর আলম বলেন, আমি প্রায় এক বিঘা জমির আইলে তিল বুনেছি। মাঝে অন্যান্য সবজি রয়েছে। তিলের গাছ জমির বেড়া হিসাবে কাজ করে। এ কারণে ক্ষেতে গরু-ছাগল প্রবেশ করতে পারে না।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, তিলের বহুবিধ ব্যবহার থাকলেও ভোজ্যতেল হিসেবে কোলেস্টেরলমুক্ত উন্নতমানের তিলের তেল। সম্প্রতি উপজেলায় বিভিন্ন অঞ্চলে তিলের চাষ বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ কৃষকদের সার্বিক পরামর্শ ও তিল চাষে উৎসাহিত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে মেসির বার্তা

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

১১

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

১২

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৩

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১৪

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৬

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X