মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীতে ইসি রাশেদা

বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে

রাজশাহীতে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি : কালবেলা
রাজশাহীতে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে; আর তারা যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন কমিশন তপশিল পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে রাজশাহী শিল্পকলা একাডেমিতে প্রস্তুতি সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তার নিয়মতান্ত্রিক কাজ করছে। এখন কোনো রাজনৈতিক দলের ইচ্ছা না থাকলে তাদের আমরা কীভাবে নির্বাচনে আনব। কেউ যদি না আসে, সে জন্য যে নির্বাচন হবে না- এমন কিন্তু আইনত কোনো বাধা নেই।’

তিনি আরও বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছে না। বরং কমিশন মনে করছে, বিদেশি পর্যবেক্ষকরা আসলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। তবে ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়; প্রার্থীদেরই এই দায়িত্ব নিতে হবে।’

এ ছাড়া সংসদ সদস্যরা পদত্যাগ না করে নিজ দলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন না জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘বিধিমতে দলীয় কোনো সংসদ সদস্য স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে। অন্যথায় তিনি নির্বাচন করতে পারবেন না। আর প্রার্থী না হতে পেরে কেউ নাশকতামূলক কাজ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন কমিশনার জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। নিরপেক্ষ নির্বাচন করতে এবং প্রর্থীদের আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও থানার ওসিসহ নির্বাচনসংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলোতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১০

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১১

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১২

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৩

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৪

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৫

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৬

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৭

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৮

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৯

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

২০
X