মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের জন্য সহযোগিতা চাইলেন সাকিবের বাবা

বর্ধিত সভায় বক্তব্য রাখছেন সাকিবের বাবা মাশরুর রেজা। ছবি : সংগৃহীত
বর্ধিত সভায় বক্তব্য রাখছেন সাকিবের বাবা মাশরুর রেজা। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানের জন্য সহযোগিতা চাইলেন তার বাবা মাশরুর রেজা কুটিল। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে নিজেদের পারিবারিক সম্পৃক্ততার পক্ষেও ব্যাখ্যা দিয়েছেন সাকিবের বাবা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের জামরুল তলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগামী সংসদ নির্বাচন উপলক্ষে এ দলীয় বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, আমরা পারিবারিকভাবে অনেক আগে থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করেছিলাম। এবার আমার ছেলে সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে নির্বাচন করছে। আমি জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের কাছে তার পক্ষে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সাকিবের পাশে থাকবেন। তার জন্য দোয়া করবেন।

বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল চ্যার্টাজি বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনকে একটি সাজানো বাগান তৈরি করেছেন। বাংলাদেশের বহু জেলায় গিয়েছি মাগুরা-১ আসন সবার থেকে ব্যতিক্রম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরা-১ ও মাগুরা-২ আসনটিতে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাকিবের বাবাকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচন কোনো পারিবারিক ব্যাপার নয়। দল তাকে মনোনয়ন দিয়েছে সে এখন দলীয় প্রার্থী। দলই তার নির্বাচন করবে।

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহসভাপতি আবু নাসের বাবলু, সহসভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক এমপি কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল এবং সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X