রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ছোট গরুর দিকেই ঝুঁকছেন ক্রেতারা

রায়গঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট
রায়গঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট

শেষ মুহূর্তে সিরাজগঞ্জের রায়গঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে ছোট গরুর দিকেই ক্রেতারা ঝুঁকছেন বেশি।

আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই উপজেলার ঐতিহ্যবাহী দুটি চান্দাইকোনা ও পাঙ্গাসী হাট ঘুরে দেখা গেছে হাট দুটি ক্রেতায় ভরা। ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে, যান্ত্রিক ভ্যানে আসছে গরু ও ছাগল। সূত্র জানায়, উপজেলার ঐতিহ্যবাহী এই দুই হাটে সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার হাট বসে। উপজেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী হাট হওয়ায় এ অঞ্চলের মানুষের একমাত্র পশু ক্রয়-বিক্রয়ের ভরসা এই দুই হাট।

ঈদের আর বাকি এক দিন। তাই শেষ সময়ে ঐতিহ্যবাহী এ দুই হাটে শেষ সময়ে কোরবানির পশু ক্রয় বিক্রয়ে ব্যস্ত উপজেলাসহ আশপাশের জেলার মানুষ। ঈদের বাজার শুরু হওয়ার পর থেকেই এ হাট দুটি পুরো জমে ওঠে।

সিরাজগঞ্জের পাশের জেলা বগুড়া, পাবনা, নাটোর থেকেও গরু এসেছে হাট দুটিতে। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার গরুও হাটে উঠেছে।

চান্দাইকোনা হাটে রায়গঞ্জ উপজেলা সদর থেকে গরু নিয়ে আসা আব্দুল খালেক জানান, ‘তিনি গরুর দাম দেড় লাখ চেয়েছেন, ১ লাখ ১৫ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। আর কিছু বেশি পেলে গরুটি তিনি বিক্রি করে দেবেন।’

পাঙ্গাসী হাটে আসা ক্রেতা মাহবুব পলাশ বলেন, ‘৬০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে গরু কিনবেন। দুই ঘণ্টা ঘুরে দুটি গরু পছন্দ হয়েছে। দামে মিললে তিনি যে কোনো একটি গরু নেবেন।’

এই হাটের কর্মকর্তা জানান, হাটে বড় গরু আছে। তবে ক্রেতারা ৬০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে গরু খুঁজছেন বেশি। সোয়া লাখ থেকে দেড় লাখ টাকার মধ্যে গরুর চাহিদা রয়েছে। ছাগলও বেশ বিক্রি হচ্ছে। ৮ থেকে ১২ হাজার টাকায় ভালো ছাগল পাওয়া যাচ্ছে।

চান্দাইকোনা হাটের হাসিল ঘরের কর্মকর্তা জানান, শুরু থেকে আজ শেষ সময়েও হাটে ক্রেতার সংখ্যাও বেশি। ক্রেতারা দেখে পছন্দ করে দরদাম করে পশু ক্রয় করছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X