চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জনবিচ্ছিন্ন বিএনপি হাঁকডাকেই সীমাবদ্ধ : শিক্ষামন্ত্রী

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা পরিষদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা
মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা পরিষদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনবিচ্ছিন্ন বিএনপি শুধু হাঁকডাকেই সীমাবদ্ধ রয়েছে। সত্যিকারের কোনো ইস্যু ছাড়া যে কোনো আন্দোলন হয় না তার উদাহরণ বিএনপি। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি কোন ঈদের পর আন্দোলন করবে তা কেউ জানে না। যারা স্বৈর শাসন চালিয়েছে, যারা কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, যারা গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় এবং ছিলও না।

শিক্ষামন্ত্রী বলেন, তারা গণতন্ত্রের জন্য যতই মায়াকান্না করুক, দেশবাসী জানে শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ। এজন্য জনগণ আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।

এর আগে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৭৩ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ ও এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং ইউএনও সানজিদা শাহনাজসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১১

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১২

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৪

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৫

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৭

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৯

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০
X