কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার হলে একসঙ্গে অসুস্থ অর্ধশত শিক্ষার্থী

কোটালীপাড়ায় অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
কোটালীপাড়ায় অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৪১ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩৮ জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছেন।

চেতনানাশক স্প্রে করার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে চেতনানাশক স্প্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়টির ষষ্ঠ, সপ্তম এবং নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর ১ঘণ্টা পরে সপ্তম শ্রেণির ছাত্রী মৌরিন মধু বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, মৌরিন অসুস্থ হওয়ার পরে অন্যান্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। এ সময় অন্যান্য শ্রেণির কিছু শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়ে। এরপর গুরুতর অসুস্থ ৪১ জন শিক্ষার্থীকে স্থানীয় অভিভাবক ও জনগণের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী মৌরিন মধু বলেন, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পরে হঠাৎ করে আমার মাথা ঘুরিয়ে বমি আসে। এরপর আমি বমি করতে করতে অচেতন হয়ে পড়লে শিক্ষকরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

একই শ্রেণির তৃষ্ণা দাস ও সাথী মধু বলেন, মৌরিনের অসুস্থতা দেখ আমরাও মাথা ঘুরে পড়ে যাই। মৌরিনের সঙ্গে শিক্ষক ও আমাদের অভিভাবকগণ আমাদেরকেও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।

শিক্ষার্থী মহিমা চৌধুরীর বাবা সুখ চৌধুরী বলেন, আমাদের ধারণা চেতনানাশক স্প্রের করে আমাদের ছেলে মেয়েদের অসুস্থ করা হয়েছে। আমরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে চাই।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, আমাদের এখানে চিকিৎসার জন্য যে সকল শিক্ষার্থীরা ভর্তি হয়েছে তারা চেতনানাশক কোনো ওষুধ বা স্প্রের কারণে অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। আমাদের ধারণা এটা হিস্টিরিয়া (আবেগোন্মত্ততা) জাতীয় কোনো বিষয় হবে। তবে বিষয়টি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি আমি শোনার সঙ্গে সঙ্গে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলাম। অসুস্থ শিক্ষার্থীদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১০

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১১

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১২

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৩

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৪

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৫

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৬

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৭

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৮

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৯

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

২০
X