বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়পত্র দাখিল অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে নবীগঞ্জ শহরে দফায় দফায় এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে আওয়ামী লীগ-যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সভাস্থলে আসলে অপর গ্রুপের ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কোনো সমস্যা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

১০

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

১১

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

১২

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১৩

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

১৫

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৬

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

১৭

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

১৮

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

১৯

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

২০
X