লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

নড়াইল-২ আসনে মাশরাফির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ প্রার্থী

মাশরাফি বিন মর্তুজা। ছবি : সংগৃহীত
মাশরাফি বিন মর্তুজা। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আশফাকুল হক চৌধুরীর কাছে মাশরাফি বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা আ.লীগের নেতারা।

নড়াইল-২ আসনে সাংসদ মাশরাফি বিন মর্তুজা সহ ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

যে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন- মাশরাফি বিন মর্তুজা (আ.লীগ মনোনীত), শেখ হাফিজুর রহমান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি) , সৈয়দ ফয়জুল আমির (লিটু) (স্বতন্ত্র) , খন্দকার ফায়েকুজ্জামান (জাতীয় পার্টি) , মো. মনিরুল ইসলাম (এনপিপি) , মো. লতিফুর রহমান (গনফ্রন্ট) , মো. মিজানুর রহমান (জাকের পার্টি) , মো. লায়ন নুর ইসলাম (স্বতন্ত্র) , মো. মাহাবুবুর রহমান (ইসলামী ঐক্যজোট)

মনোনয়ন ফরম জমাদান শেষে জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস বলেন, ‘শেখ হাসিনা ও আ.লীগের মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আনন্দ মুখর পরিবেশে আজ মাশরাফির মনোনয়ন ফরম জমা দিয়েছি।’

উল্লেখ্য, এর আগে নড়াইল- ২ আসনে মাশরাফি বিন মর্তুজা সহ ২২ জন আ. লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। রোববার (২৬ নভেম্বর) বিকালে মাশরাফি বিন মর্তুজাকে দ্বিতীয় বারের মতো নড়াইল-২ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন মাশরাফি। ২০১৮ সালে একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X