স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে দুর্দান্ত শুরু করা বাংলাদেশকে যে পরামর্শ দিলেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা।  ‍ছবি : সংগৃহীত
মাশরাফি বিন মর্তুজা। ‍ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ফিফটির ওপর ভর করে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে স্বপ্নের সূচনা করল টাইগাররা। এই জয়ের ফলে ফাইনালে ওঠার সম্ভাবনা আরও দৃঢ় হলো টাইগারদের। দারুণ জয় পাওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি পরামর্শও দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাবেক এই টাইগার পেসার মনে করেন, চার বোলারের পরিবর্তে বাংলাদেশের পাঁচ বোলার নিয়ে খেলা উচিত যেন কেউ খরুচে বোলিং করলে অধিনায়ককে বেশি চিন্তায় পড়তে না হয়।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৪ উইকেটে জয়ের পর মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুকে লিখেন, ‘আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।’

মাশরাফি যে ভুল বলেননি তার প্রমাণ দিয়েছেন সাইফ হাসান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনিও পাঁচ বোলারের গুরুত্ব নিয়ে কথা বলেন। সাইফ বলেন, ‘আমি মনে করি ৫ ফ্রন্টলাইন বোলার খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ব্যাটিংয়ের গভীরতাও বাড়াতে হবে। দুই দিকের কম্বিনেশন ঠিকঠাক খুঁজে বের করা দরকার। আশা করছি আমরা দ্রুতই সেটা পেয়ে যাব।’

লিটনদের অভিনন্দন জানিয়ে মাশরাফি আরও লেখেন, ‘হৃদয়, সাইফ, মোস্তাফিজ, মেহেদী তোমাদের ধন্যবাদ। লিটনের জুটি, জাকেরের দুইটা চার খুবই গুরুত্বপূর্ণ ছিল। অভিনন্দন গোটা দলকে। এখান থেকে ফাইনালে যাওয়া অবশ্যই সম্ভব।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১০

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১১

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১২

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৩

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৪

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৫

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৬

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৭

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৯

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

২০
X