কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০২:৪৭ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে চোলাই মদসহ ইউএনও’র গাড়িচালক আটক 

অভিযুক্ত তারেক হোছাইন প্রকাশ সোহেল ও মোহাম্মদ তারেক। ছবি : কালবেলা
অভিযুক্ত তারেক হোছাইন প্রকাশ সোহেল ও মোহাম্মদ তারেক। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়িচালক তারেক হোছাইন প্রকাশ সোহেলকে চোলাই মদসহ গ্রেপ্তার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। এসময় তার সহযোগী মোহাম্মদ তারেক নামের আরেকজনকেও আটক করে পুলিশ।

থানাসূত্রে জানা যায়, ২৫ জুন রাত সাড়ে ১১ টার দিকে মোহাম্মদ তারেক (৪০) বড়ঘোপস্থ উপজেলা গেইটের উত্তর পাশে একটি ইজিবাইকে করে বাংলা চোলাই মদ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়িচালক তারেক হোছাইন প্রকাশ সোহেলের কাছে (২৮) বিক্রি করে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এস আই রুবেলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সাড়ে ৭ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মদ বহনকারী ইজিবাইকটি জব্দ করে পুলিশ। পরে এস আই রুবেল বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠান।

এদিকে পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনও ট্রেনিং এ থাকায় ড্রাইভার ছুটিতে বাড়ি চলে যায়। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) কানন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X