রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৭:৪২ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

গরু কিনতে গিয়ে ছিনতাইয়ের শিকার, পুলিশের অভিযানে আটক ৮

মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে আটক করে। ছবি : কালবেলা
মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে আটক করে। ছবি : কালবেলা

চট্টগ্রাম থেকে লংগদুতে কোরবানির জন্য গরু কিনতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন ইফতেখার নিহাল সানিয়াত (৩০) নামের এক যুবক।

রোববার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার কাট্টলী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ জুন) বিকালে পুলিশ অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে আটক করেছে।

আটক ছিনতাইকারী দলের সদস্যরা হলেন- উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ঘনমোড় এলাকার বাসিন্দা মো.ছোবাহান (৩৫), একই এলাকার বাসিন্দা বোট চালক নজরুল ইসলাম (২৮), মো. হারুন (২৩), ইমান আলী (২৮), বরুন চাকমা (৫০), মিজান মিয়া (৬০), মো. সুমন (৩৫) এবং বগাচত্বর ইউনিয়নের প্যাটান্যামাছড়া এলাকার বাসিন্দা শাহাদাৎ মিয়া (৪০)। এছাড়াও মো. কাওছার (২৮) ও বেলাল হোসেন (৩০) নামের দুই আসামি পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ছিনতাকারী দলের প্রধান মো. ছোবাহানের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে চট্টগ্রাম শহর থেকে লংগদুতে গরু কিনতে আসেন ইফতেখার ও নিজাম নামের দুই যুবক। রোববার বিকালে রাঙামাটির শুভলং থেকে ইফতেখার ও নিজাম দুই বন্ধু মিলে ছোবাহানের পরিচিত নজরুলের ইঞ্জিন চালিত নৌকায় করে লংগদুর ভাসান্যাদম ইউনিয়নের ঘনমোড এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে কাট্টলী জোড়টিলা নামক এলাকায় ছিনতাইয়ের শিকার হন তারা। এ সময় ছিনতাইকারী ছোবাহানসহ মোট দশ জনের একটি দল ভিকটিমদের কাছে থাকা নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ‘রোববার রাতে থানায় এসে দুই যুবক নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করে। আমরা অভিযোগ আমলে নিয়ে আসামি ছোবাহানের মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে অভিযান পরিচালনা করে আটজনকে আটক করি। এ সময় ছিনতাই হওয়া সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে তিন লক্ষ বারো হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদের বুধবার (২৮ জুন) আদালতে তোলা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X