সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাবার পুরোনো গাড়ি থেকেই মোটরসাইকেল চুরির বুদ্ধি আসে নাইমের

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক চোর চক্রের সদস্য মো. নাইম হাসান ও মো. রবিউল ইসলাম।ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক চোর চক্রের সদস্য মো. নাইম হাসান ও মো. রবিউল ইসলাম।ছবি : কালবেলা

আমার বাবার একটা পুরোনো মোটরসাইকেল ছিল, যেটাতে অন্য চাবি দিলে খুলে যেত। সেখান থেকেই আমার ধারণা ছিল- পুরোনো গাড়িতে চাবির ঘাট নষ্ট থাকে, এজন্য অন্য চাবি একটু চেষ্টা করলেই খুলে যাবে। আমার কাছে যখন টাকা-পয়সা না থাকত তখন চুরির বুদ্ধি আসে। তখন ভেবেছি অল্প কষ্ট করে মোটরসাইকেল চুরি করা সম্ভব। আর পুরোনো ধারণা থেকেই মোটরসাইকেল চুরি শুরু করেছি। এভাবেই নিজের চুরির বিদ্যার কথা বলছিল সাতক্ষীরা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আন্তঃবিভাগীয় চোর চক্রের মূল হোতা নাইম হাসান (১৯)।

সে জানায়, প্রথমে আমরা দোকান থেকে কয়েকটি মোটরসাইকেলের চাবি কিনি। এরপর পুরোনো মোটরসাইকেল টার্গেট করে আমাদের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে মোটরসাইকেল নিয়ে পালাই। মোটরসাইকেলগুলো খুলনাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। প্রাথমিকভাবে গত ছয় মাসে চারটা মোটরসাইকেল চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয় এই চোর চক্রের সদস্য।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের আমতলা মোড় যাত্রী ছাউনির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চোর চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার বারইপাড়া ইউনিয়নের হাফিজুল ইসলামের ছেলে মো. নাইম হাসান (১৯) ও সাতক্ষীরা সদরের মাছখোলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (২৩)।

জেলা গোয়েন্দা শাখার ওসি তারকে ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের আমতলা মোড় যাত্রী ছাউনির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। আটককৃতদের তথ্যমতে, একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ চক্র আগেও জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১০

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১১

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১২

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৩

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৪

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৫

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৬

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৭

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৮

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৯

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

২০
X