কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছন থেকে তাদের আটক করা হয়।

চোর চক্রের দুই সদস্য হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রীর কাজ করেন। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির জন্য তৈরি দুটি বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দুই চোর সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের অ্যাপাসি মোটরসাইকেলের তালা ভেঙে ফেলে। কিন্তু মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের ধরে ফেলে। এরপর দুই চোরকে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যায়।

জনতার হাতে আটক দুই চোর জানান, ইউটিউব দেখে শিখেছিলেন মোটরসাইকেল চুরি। আজকেই প্রথম চুরি করতে আসেন তারা। প্রথম দিন মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ে দুজন। প্রথমবার চুরি করতে এসে ধরা পড়ায় বার বার ক্ষমাও চাচ্ছিলেন তারা।

মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, আমি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলাম। এসে দেখি মোটরসাইকেলের তালা ভাঙা। এরপর দেখি স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষ-নারী দুই দলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

১০

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১১

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১২

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১৩

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৪

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৫

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৬

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৯

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

২০
X